শুভ জন্মদিবস।
আজ আমার বয়স সাতাশ মাত্র। "এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়ো, না গুণের হিসাবে। " তবুও এর একটা বিশেষত্ব আছে। যদিও আমি এখন সে বিশেষত্বের তর্জমা করতে গেলে নস্টালজিয়া হতে হবে।
এই ক্ষুদ্র জীবনে এত বেশি কনফিউজড থাকি যে, মাঝে মাঝে মনে হয় জীবনের একটা প্রকট যুদ্ধু বুঝি আমার সাথেই লেগে আছে। নিজেকে শান্তনা দেবার জন্য চার্লস বুকোস্কির দুইটা লাইন খুঁজে পাই। "বিশ্বের সমস্যা হলো—বুদ্ধিমানদের মনে সন্দেহ, আর মূর্খদের মনে অতিরিক্ত আত্মবিশ্বাস।” আপাতত এই ভেবে নিজেকে শান্তনা দি।
মাঝে মাঝে নিজের সাথে দ্যাখা করে পাই একজন যথেষ্ট আত্মবিশ্বাসী মানুষ স্ট্রাগল করছে নিয়মিত। তবে আমি বিশ্বাসী। বিশ্বাস করি এই পথে আমি জয়ী সৈনিক ছিলাম আগেও। নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই যাত্রায় আমার আমি'কে খুজে পাওয়া বড্ড জরুরী। তাই বিশ্বাস করি “যার একদিন জ্বালাবার কথা ছিল বজ্রের আলো, নিশ্চয়ই সে বহুদিন মেঘ হয়ে থাকে।" মেঘ হয়েই থাকি না হয়। ক্ষতি নেই।
এই ছন্নছাড়া জীবন নিয়ে আমি ছুটে চলি অবিরাম। সকাল বেলায় তরতাজা ঘুম এবং জীবন জটিলতা প্রকট হয়ে ওঠে। এবং নিজেকে প্রশ্ন করি কত দূর? আর কত দূর? এভাবে!!! উত্তর মেলে না। মেলে না!!ব্যর্থতার আয়নায় স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত। তবুও জীবন, তবুও আমি।।আপন তালে নেচে যাওয়া এক মুক্ত জীবনানন্দ।। এবং বলি "জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না। "
জ্যঁ লুক গদারের মত "আমি সত্যিই একা, বাস্তবতা এটাই—আমি এটা অস্বীকার করতে পারি না। অবশ্য ভিতরে ভিতরে আমি কিন্তু অনেকের সঙ্গেই যোগাযোগে লিপ্ত থাকি। তবে তারাও এটা জানে না যে, আমি তাদের সঙ্গে যোগাযোগ করি। আর বাহির থেকে দেখতে গেলে, এটাই আমার চারিত্রিক বৈশিষ্ট্য এবং জীবনের বাস্তবতা; মানুষের সঙ্গে সম্পর্কের এই জটিলতাগুলোই আমাকে একাকী করেছে। অবশ্য যারা হেনরি ডেভিড থুরিও’র ‘ওয়ালডেন’ (আত্ম উপলব্ধির জন্য একাকী প্রকৃতির মাঝে বেঁচে থাকার প্রত্যয় এই গ্রন্থের বিষয়) গ্রন্থের মতো বেঁচে থাকে, তাদেরকেও আমি বুঝতে পারি অনেক সময়।"
এই একাকীত্ব এবং জীবন যুদ্ধের সম্ভাবনা যখন প্রকট হয়ে উঠে। তখন কেবল একটা প্রশ্ন করি নিজেকে।
"জানো তুমি কে?
তুমি হচ্ছ একটা ঐশ্বরিক চিঠির খসড়া, তুমি একটা আয়না আর দেখাচ্ছ একটা মহৎ চেহারা, মহাবিশ্ব তোমার বাইরে নয়, নিজের ভিতরে তাকাও, তুমি যা চাও সবই তুমি নিজে!" জালাল উদ্দীন রুমির এই লাইনগুলো আমাকে অনুপ্রেরণা দেয়। আমি জানি আমি কে। আমার আর কোন পৃথক অস্তিত্ব নেই। তবুও আমার আমি'কে খুঁজে পাওয়া ভীষণ দরকার। এই যে নিজের সাথে এই যুদ্ধ, নিজের সাথে নিজেকে খুঁজে পাওয়ার এই তীব্র চেষ্টা এত যার, আজ তার জন্মদিবস। এবং আজকে নিজের সাথে দ্যাখা করবার দিন।
শোয়াইব সম্রাট জন্মদিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা।
বড্ড ভালোবাসি।
শুভকামনা।
❤️❤️

0 মন্তব্যসমূহ