এই যে ভালো আছি।
"ভালো লাগছেনা" এই টার্মটা বলতে বলতে আমি খুবই ক্লান্ত। যেন আমার আর কিছু বলার নেই, করার নেই। নিজের উপর এত আকাঙ্ক্ষার বোঝা চাপিয়ে দিয়েছি যে নিজেকে আর মানুষ বলেই হচ্ছেনা। তাই সমুদ্র আমাকে নেয় না, মেঘ আমাকে নেয় না, পাহাড় আমাকে নেয় না। আমার যেন কোথাও যাবার নাই।
এই যে আমার আর কোথাও যাবার নেই? পরক্ষণেই মনে হয় আছে শুধু একটা জায়গা। যেখানে আমি নিজেকে আবিষ্কার করতে পারি। উপলব্ধি করতে পারি। হারিয়ে যেতে পারি। কিন্তু কোথায়? সেটা হল অদ্ভুত এক জায়গা। নিজের কাছে নিজেকে খুজে পাওয়া। নিজের সাথে দ্যাখা করা। আমার আমিকে ছাড়া কেউই নেয় না। নিজেকে নিজের নিতে হয়।
" ভালো লাগছেনা" টার্মটা থেকে মুক্তি খুজতে নিজের সাথেই একটা একান্ত আলাপ জুড়ে দিলাম। আজকাল ভালো লাগা খুজে পেতে শুরু করেছি বোধহয়। কোন অভিযোগ নেই, আফসোস নেই। নিজের মতই চলতে দিচ্ছি। এই যে আমার পথ চলা এখানে থামবার সুযোগ নেই। সুতরাং চলতে দি। বাধা দিব কেন?
চলতে দি। এই যে ভালো লাগছে। কত কিছু সয়ে যাচ্ছি। গিলে ফেলছি। ভালো লাগছে। ভালো লাগার এই খেলায় মেতে থাকি।

0 মন্তব্যসমূহ